বিলাইছড়ি প্রতিনিধি | ১২:২৯ এএম, ২০২৬-০২-২৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার শান্তিনগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ জয়নাব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু ইসলাম ও শহীদুল ইসলাম বকুল প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শান্তিনগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিয়াম বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই।
আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার কাছে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করছি।”
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পায়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited