অহিদুল ইসলাম অভি | ১০:২৮ পিএম, ২০২৬-০৩-০৩
মঙ্গলবার বিকেলে এডিসি হিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে হিস্টোরি ক্রিয়েটর্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে ক্লাবের সদস্যরা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে একত্রিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেহেবুব হোসেন ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিদয় হাসান। তাদের নেতৃত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মহিউদ্দিন আকাশ ও মো. আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন আনসেপারেটেড স্পোর্টিং ক্লাবের সভাপতি আজমীর ইমন এবং সাধারণ সম্পাদক বাহাদুর শাহ।
তাদের উপস্থিতি আয়োজনের গুরুত্ব আরও বৃদ্ধি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিস্টোরি ক্রিয়েটর্স স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি ক্লাব সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited