নানিয়ারচর প্রতিনিধি | ০৬:৫৮ পিএম, ২০২৬-০৩-০৭
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অবৈধভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নানিয়ারচর উপজেলা-এর বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্র মনিটরিং করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত তদারকির মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মনিটরিংয়ের সময় সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্রগুলোতে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে কি না এবং কোনো ধরনের মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত জ্বালানি তেলের সিলিং মূল্য মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited