কাউখালী প্রতিনিধি | ১১:৩২ পিএম, ২০২৬-০৩-০৭
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গীপাড়া মুহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল, বার্ষিক পুরস্কার বিতরণ এবং হাফেজে কোরআন ও নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দু মিয়া চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গীপাড়া মডেল সমাজ পরিচালনা কমিটির সভাপতি জনাব বেলাল হোসেন, অর্থ সম্পাদক ডা. ইকবাল হোসেন, রাঙ্গীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব নুরুল ইসলাম চৌধুরী এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে হাফেজে কোরআন ও ২৯ জন নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান করা হয় এবং মাদ্রাসার বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
এতে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার প্রবীণ মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক এম. মোহাম্মদ মামুন হোসাইন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited