রাঙ্গামাটির ৭ নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মেহেদী হাসান    |    ১২:০১ এএম, ২০২৬-০৩-০৮

রাঙ্গামাটির ৭ নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলার ৭ নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সাইবার দল রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম টিটু এবং ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাফিউল আলমের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস শাকুর জাবেদ।

এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, ছাত্রদল সবসময় দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে এবং সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। দোয়ায় দেশ, জাতি এবং সংগঠনের কল্যাণ কামনা করা হয়।