আইয়ুব চৌধুরী | ০৯:১৭ পিএম, ২০২৬-০৩-০৯
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাইখালির কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ৩ টনের মিনি ট্রাক পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান।
নিহত চালকের নাম মো. আজিজুল ইসলাম (৪৪)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর আকনপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited