আইয়ুব চৌধুরী | ০৯:৪৪ পিএম, ২০২৬-০৩-১০
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে রাজস্থলী উপজেলা পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।
এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডা. নিজাম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভূমিকম্প, পাহাড়ধস ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited