কাউখালী প্রতিনিধি | ০৯:৪২ পিএম, ২০২৬-০৩-১১
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে ছিদ্দিক আকবর (রা.) এতিমখানা ও হেফজখানা-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস।
এ মাসে ইবাদতের পাশাপাশি অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানবতার প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited