নাজিম আল হাসান | ০৮:০৭ পিএম, ২০২৬-০৩-১২
পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা ধরনের বৈষম্য বিরাজ করছে।
এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন আইনের কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়েছে। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে এসব পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ফলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিষদ পরিচালিত হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।
স্মারকলিপিতে দ্রুত পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন আয়োজন, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান বৈষম্যমূলক বিধান পর্যালোচনার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী ও সদস্য সচিব কাজী মো. জালওয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জেলা পরিষদ নির্বাচন আয়োজন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited