নুরুল কবির | ০৬:১৯ পিএম, ২০২০-১২-০৬
বান্দরবানের বাইশারীতে ৫২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন কাজের উদ্ধোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- এলজিইডি অর্থায়নে বাইশারী জিসি হতে ঈদগড় বাজার সড়ক উন্নয়ন, ঈদগড় সাপেরঘেরা হয়ে কাগজীখোলা সড়ক নির্মান, বাইশারী ইউপি থেকে দোছড়ি ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ, লংঘদু থেকে বাকখালী সড়ক নির্মাণ, দোছড়ি ইউপি সড়কে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, বাইশারী বাজারে গ্রামীন বাজান ভবন নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে বাইশারী ইউনিয়ন কলেজ ভবন নির্মাণ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, নারিচবুনিয়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজ।
পরে বাইশারী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন আওয়ামীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র আওয়ামীগের উন্নয়নের ধারা থেকে সরাতে পারবে না। এই সরকারের আমলে পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই এগিয়ে গেছে। পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদলে গেছে পাহাড়ের দৃশ্যপথ।
এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া আফরিন কচি, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোডের সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহের কোম্পানী তসলিক ইকবাল চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited