কাউখালী প্রতিনিধি | ১০:৪২ পিএম, ২০২৬-০৩-১৩
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আপোষহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার উত্তর নাইল্যাছড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ৪ নং কলমপতি ইউনিয়ন যুবদল, কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু বক্কর তারা মিয়া, উপজেলা যুবদলের সভাপতি জনাব মোমিনুল করিম জীবন, সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং কলমপতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব আক্তারুজ্জামান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব ইয়াসিন মনা।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited