মেহেদী হাসান | ১২:৪১ এএম, ২০২৬-০৩-১৫
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা-এর একটি মাদ্রাসা থেকে মামুন (১৭) নামে এক শিক্ষার্থী প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থী মামুনের বাড়ি লংগদু উপজেলা-এর ঝরনাটিলা এলাকায়।
সে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় অবস্থিত মাদ্রাসা মাহমুদিয়া মদিনাতুল উলুম বাথুয়া-এ পড়াশোনা করত।
পরিবারের দাবি, পবিত্র রমজান শুরুর প্রায় এক মাস আগে হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ ছাত্রের বাবা ইসরাফিল গণমাধ্যমকে জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি একাধিকবার মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মাদ্রাসা ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর ফুটেজ দেখতে বা সংগ্রহ করতে পারেননি।
এমনকি আশপাশের দোকানদারদের কাছ থেকেও কোনো তথ্য বা সহযোগিতা পাননি বলেও দাবি করেন।
এ ঘটনায় তিনি হাটহাজারী থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি।
পরিবারের ভাষ্যমতে, সর্বশেষ মামুনকে মাদ্রাসার ভেতরে এক হুজুরের কক্ষে বসে থাকতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, একজন ১৭ বছর বয়সী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা অত্যন্ত উদ্বেগজনক বিষয়।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
অনুরোধ: যদি কেউ নিখোঁজ ছাত্র মামুনের কোনো তথ্য বা অবস্থান সম্পর্কে জানেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।আ
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited