নাজিম আল হাসান | ১২:৪৫ এএম, ২০২৬-০৩-১৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন সদস্যবৃন্দ ও সুধীজনদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) রাঙ্গামাটি শহরের বনরূপা ইসলামিক সেন্টার মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারি ইরফানুল হকের সঞ্চালনায় এবং জেলা সভাপতি রবিউল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোহাম্মদ মনছুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, জেলা অফিস সম্পাদক মো. কনজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. রহমতউল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও প্রাক্তন দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।
এ মাস মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ইসলামী আদর্শে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited