খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:২৯ পিএম, ২০২০-১২-০৬
খাগড়াছড়ি প্রতিনিধি:: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খাগড়াছড়ি শ্রমিকলীগ,কৃষকলীগ ও যুবলীগ। রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন,খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক ইসলামাইল হোসেন, কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার প্রমূখ।
এতে বক্তারা বলেন, এদেশের পরাজিত শক্তি বাংলাদেশে আবারো মাথাচারা দিয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভেঙ্গে জাতির জনকের আর্দশর উপর আঘাত এনেছে বলে মন্তব্য করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited