মাহাদি বিন সুলতান | ০৮:২২ পিএম, ২০২৬-০৩-১৬
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নানিয়ারচর জোন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি।
নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের উদ্যোগে মোট ৪১টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
এর মধ্যে ৩০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী, ১০টি পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক এবং একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নানিয়ারচর জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ অন্যান্য সেনা কর্মকর্তা, সেনাসদস্য এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited