মহালছড়ি প্রতিনিধি | ০১:৪৩ এএম, ২০২৬-০৩-১৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি এবং বাঙালি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ মার্চ) দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ১৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মহালছড়ি জোনের অধীনস্থ বিভিন্ন ক্যাম্পের সেনাসদস্যরা প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
তিনি জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী প্রতি বছরই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনা জোনের এ উদ্যোগ তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
দুঃসময়ে পাশে থাকার জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি জোরদার করতে মহালছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited