অহিদুল ইসলাম অভি | ১২:৪৫ পিএম, ২০২৬-০৩-২০
জাপানি অ্যানিমেশন জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বখ্যাত কার্টুন সিরিজ ‘ডোরেমন’-এর অন্যতম পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ২০২৬, ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘আজিয়া-ডু অ্যানিমেশন ওয়ার্কস’ (Ajia-do Animation Works) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরিবার সূত্রে জানা যায়, তাদের ইচ্ছা অনুযায়ী অত্যন্ত সীমিত পরিসরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সুতোমু শিবায়ামা জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত। ১৯৬৩ সালে শিন-এই অ্যানিমেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশন প্রজেক্টে কাজ করেছেন এবং পরবর্তীতে নিজেই স্টুডিও গড়ে তোলেন।
বিশেষ করে ‘ডোরেমন’ সিরিজের সঙ্গে তার নাম গভীরভাবে জড়িত। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ডোরেমন’ টিভি সিরিজ ও এর একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন। তার হাত ধরেই ডোরেমন, নবিতা, শিজুকার মতো চরিত্রগুলো বিশ্বব্যাপী কোটি দর্শকের কাছে জনপ্রিয়তা পায়।
‘ডোরেমন’ ছাড়াও তিনি ‘নিন্তামা রান্তারো’, ‘চিবি মারুকো-চান’ এবং ‘কাইকেৎসু জোরোরি’র মতো জনপ্রিয় অ্যানিমেশন সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ‘ডোকোনজো গায়েরু’ ও ‘গানসো টেনসাই বাকাবন’-এর মতো প্রজেক্টে অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে তার কাজ বিশেষভাবে প্রশংসিত হয়।
অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক সংস্থা তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।
তার মৃত্যুতে জাপানের সাংস্কৃতিক অঙ্গনসহ বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্টুডিও ও পরিবারের পক্ষ থেকে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং এই সময়ে সরাসরি সমবেদনা জানাতে ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
২২ শতকের রোবট বিড়াল ডোরেমন ও তার বন্ধু নবিতার গল্পের মাধ্যমে সুতোমু শিবায়ামা অগণিত ভক্তের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited