মাহাদি বিন সুলতান | ০৬:১৭ পিএম, ২০২৬-০৩-২৫
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি'র সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের আওতায় নানিয়ারচরে বাজার মনিটরিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা সদরের সাপ্তাহিক হাটে বন্যপায়ী সুরক্ষায় প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বনবিভাগ কর্তৃক বাজার মনিটরিং ও পরে নানিয়ারচর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সকল কে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণীর সুরক্ষায় বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বিরল প্রজাতির কোন প্রাণি ধরা পড়লে সাথে সাথে বনবিভাগ কে জানানোর আহ্বান জানান বক্তারা।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হিমাদ্রী চাকমা।
৬৪নং যাদুখাছড়া মৌজা কার্বারী পরাণ চন্দ্র কার্বারীর সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমার সঞ্চালনায় এসময় বুড়িঘাট রেঞ্জের বিএম আবু কাউছার ও রানা মীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited