আইয়ুব চৌধুরী | ০৯:৫০ পিএম, ২০২৬-০৩-২৫
নিয়মিত কর দিন, ইউনিয়ন পরিষদের সেবা নিন”—এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।
তিনি নিজ হাতে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “স্মার্ট হোল্ডিং কার্ড চালুর মাধ্যমে নাগরিকদের কর প্রদান প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে।
পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা দ্রুত ও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে।”
প্রথম পর্যায়ে ৯ নম্বর ওয়ার্ডের ৪২টি পরিবার এবং ৮ নম্বর ওয়ার্ডের ১৪১টি পরিবারকে এই স্মার্ট হোল্ডিং কার্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি ৭টি ওয়ার্ডের সকল পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, স্মার্ট হোল্ডিং কার্ড চালুর ফলে কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, তথ্য সংরক্ষণে আধুনিকতা আসবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited