মেহেদী হাসান | ১০:২৯ পিএম, ২০২৬-০৩-২৮
রাঙামাটিতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাঙামাটির বনরূপা ইসলামিক সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌরসভা সেক্রেটারি হাফেজ আবুল বাশার এবং সভাপতিত্ব করেন পৌরসভার আমীর এডভোকেট মাইনুদ্দিন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক আবু জাফর সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আমীর আব্দুল আলীম, জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা তোফায়েল উদ্দিন, জেলা সূরা সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রবিউল ইসলাম এবং রাঙামাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট রহমতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর সাদেক বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই পবিত্র উপলক্ষকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited