আলমগীর মানিক | ১২:৫৭ এএম, ২০২৬-০৩-৩০
জানা গেছে, গত ২৯ মার্চ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে দলটি রাঙ্গামাটি সদর থানাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালায়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি পৌরসভার মারী স্টেডিয়ামের গ্যালারি এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনের প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; মিজানুর রহমান (১৯), পিতা: আমির হামজা এবং অপূর্ব দে (১৯), পিতা: স্বপন দে। উভয়ের বাড়ি কে.কে. রায় সড়ক, রাজবাড়ী এলাকায়।
অভিযানের সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করা হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited