নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২০-১২-০৭
রাঙ্গামাটি সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের জেলা পরিষদ সদস্য মনোয়ারার ক্রীড়া সামগ্রী বিতরণ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহানের উদ্যেগে সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শীত কালীন খেলা ধুলার অংশ হিসেবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের ভেদভেদিস্থ সরকারী শিশু পরিবার কার্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী হিসেবে ১২টি ব্যাটমিন্টন, ২সেট নেট ও ৩ ডজন কক তুলে দেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান। বিতরণকালে পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, ভালো মানের শিক্ষার্থী তৈরী হতে হলে, ভালো মানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজনীয়তা অনেক গুরুত্ব বহন করে। এ জন্যই তোমাদের মাঝে এই ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে এ জেলার অনেক সুনাম রয়েছে। দেশের জাতীয় পর্যায়ে এ জেলার অনেক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে খেলার সুযোগ পেয়েছে। তাই পড়ালেখার পাশাপাশি ভালো খেলোয়াড় হতে পারলে দেশ তথা দেশের সুনাম বয়ে আনা সম্ভব। বিতরণকালে জেলা সমাজ সেব কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সরকারী শিশু পরিবার কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ' সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited