নাজিম আল হাসান | ১১:১৭ পিএম, ২০২৬-০৪-০২
রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিশেষ অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী হিসেবে পরিচিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের দোয়েল চত্তর এলাকা থেকে রিজার্ভ বাজারগামী সড়কের পাশে বাবুলের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামী মোঃ হোসেন (৪৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হোসেন পিতা মৃত সাহাব মিয়া এবং মাতা মৃত মর্তুজা খাতুন। তার স্থায়ী ঠিকানা রূপনগর এলাকার টিভি সেন্টার সংলগ্ন, ০৬ নম্বর ওয়ার্ড, রাঙ্গাপানি মৌজা, রাঙ্গামাটি পৌরসভা। বর্তমানে তিনি শিমুলতলী (রূপনগর) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং তাকে মাদকসহ আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited