নিজস্ব প্রতিবেদক | ১২:২১ এএম, ২০২৬-০৪-০৩
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানায় পরিচালিত এক বিশেষ অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে কাউখালী থানাধীন একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা চোরেরা নির্মাণ কাজে ব্যবহৃত ৪৫ কেজি লোহার রড এবং শ্রমিকদের ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-০১, তারিখ ০১ এপ্রিল ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত সন্দেহে ৫ জন আসামিকে গ্রেফতার করেন।
একই সঙ্গে চোরাইকৃত ৪৫ কেজি লোহার রড এবং একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো— মোঃ সুলতান আহম্মদ (৬৫), জোবায়েদ (১৭), শাহাদাত হোসেন (১৬), মোঃ আরিফুল ইসলাম (১৭) এবং শুভ্রত দাশ (১৭)। তাদের সকলের বাড়ি কাউখালী থানাধীন রাঙ্গামাটি পার্বত্য জেলায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited