অহিদুল ইসলাম অভি | ০১:১৮ এএম, ২০২৬-০৪-০৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্য পাড়া এলাকায় গর্তে পড়ে একটি বাচ্চা হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
লোকালয়ে প্রবেশ করা হাতির পাল মানুষের তাড়া খেয়ে বনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা বলেন, কয়েকদিন ধরে একটি হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছিল এবং মানুষের তাড়া খেয়ে দিকভ্রান্ত হয়ে পড়ে। পালটি গহীন পাহাড়ে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় মারাগ্য পাড়ার পশ্চিম পাশে মংবেছা মেম্বারের গোদার পাড় এলাকায় একটি গর্তে বাচ্চা হাতিটি পড়ে যায়।
তারা আরো বলেন, গর্তে পড়ার পরও মা হাতি আশপাশে অবস্থান করায় আতঙ্কে কেউ উদ্ধার কাজে এগিয়ে যেতে পারেনি। পরদিন বুধবার বিকেলে মা হাতিটি শাবকটিকে টেনে মারাগ্য পাড়া খালে নিয়ে আসে। তবে ততক্ষণে বাচ্চা হাতিটির মৃত্যু হয়। পরে হাতির পালটি আবার পাহাড়ের ভেতরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু সময় মা হাতিটিকে মৃত শাবকের পাশে বসে থাকতে দেখা যায়, যা উপস্থিত সবার মনে গভীর বেদনার সৃষ্টি করে।
সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার ছ্যালা থোয়াই মারমা বলেন, “মানুষের চাপে হাতির পাল দিকভ্রান্ত হয়ে পড়ছে। গর্তে পড়ে যাওয়ার পরও মা হাতির কারণে কেউ এগিয়ে যেতে পারেনি।”
নাইক্ষ্যংছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তানভীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাচ্চা হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বনভূমি উজাড় করার ফলে হাতির স্বাভাবিক আবাসস্থল ধ্বংস হচ্ছে। খাদ্য সংকটে হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত বাড়ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “পাহাড় ও বনভূমি রক্ষা করা না হলে ভবিষ্যতে মানুষ-হাতি সংঘাত আরও বাড়বে, যা বড় ধরনের প্রাণহানি ও পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।”
স্থানীয়রা দ্রুত অবৈধ পাহাড় কাটা বন্ধ, বন সংরক্ষণ জোরদার এবং হাতির নিরাপদ চলাচলের করিডোর নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited