নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ এএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি জেলা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটির নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম রাঙ্গামাটি পৌরসভার ০১ নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে শরীয়তপুর এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম @ সাবু (৪১), পিতা-মৃত সিদ্দিক আহম্মেদ, মাতা- নুর নাহার বেগম-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং উচ্চমূল্যে বিক্রির মাধ্যমে কালোবাজারি কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited