নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার পুলিশের বিশেষ অভিযানে ০১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে কালিন্দীপুর ব্রিজ এলাকা থেকে একজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আকাশ (২২)। তার পিতা মোঃ মাসুদ রানা। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited