আলমগীর মানিক | ০৪:২১ পিএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, কোতয়ালী থানার জিডি নং-১৫০৭, তারিখ: ২৭-০৩-২০২৬ খ্রিঃ এর প্রেক্ষিতে ২৭ মার্চ ২০২৬ থেকে ০৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ পর্যন্ত ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিখোঁজ ভিকটিম শেহরিন সুলতানা শামিমা (২০), পিতা- মোঃ আল আমিন, মাতা- সাজিয়া সুলতানা, স্বামী- মোঃ আলাউদ্দিন, সাং- স্বর্ণটিলা, ওয়ার্ড নং- ০৫, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি এবং তার শিশু সন্তানকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বৌদ্ধপাড়া, বসিলা বাজার এলাকা থেকে কৌশলে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
বর্তমানে উদ্ধারকৃত ভিকটিম ও তার শিশুকে প্রয়োজনীয় প্রাথমিক সুরক্ষা প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited