আলমগীর মানিক | ০৮:৫৩ পিএম, ২০২৬-০৪-০৮
আজ ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত মো. সোহেল রানা এবং মোহাম্মদ জোবায়েরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।
অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত হলেও গাম্ভীর্যপূর্ণ এবং এতে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সঞ্চারিত হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited