নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৮ পিএম, ২০২৬-০৪-০৮
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবি ঘিরে রাঙামাটি শহরে শুরু হয়েছে উৎসবের আমেজ।
আজ বুধবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ‘বিজু মেলা’র উদ্বোধন করা হয়েছে।
মেলায় প্রধান আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে স্থানীয় পাহাড়ি নারীদের হাতে বোনা থামি-পিনন, ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য এবং পাহাড়ের জুম চাষের টাটকা ফলমূল। এসব পণ্যের পসরা দেখতে এবং কিনতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ি শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত দর্শকদের মুগ্ধ করেছে। রঙিন পোশাক আর লোকজ সুরে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
মেলা এবং আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষে রাঙামাটি শহর ও আশপাশের পর্যটন এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে শহরের রাজবাড়ী মাঠ ও সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকায় উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ১৩ এপ্রিল ‘ফুল বিজু’র মাধ্যমে বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, যা ঘিরে পুরো পার্বত্য অঞ্চলে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের আবহ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited