নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৯ পিএম, ২০২৬-০৪-১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান মহোদয়ের সাথে তাঁর দাপ্তরিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত চবি উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে রাবিপ্রবির প্রকাশনা ‘রাবিপ্রবি ডট ইনফো’ এবং একটি স্মারক (স্যুভেনির) তুলে দেন।
দুই উপাচার্য এ সময় বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রশাসনিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited