ওমর ফারুক সুমন | ০৬:৪৬ পিএম, ২০২৬-০৪-১২
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইছড়ি উপজেলায় বিজু উৎসব উপলক্ষে ৮০টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার তুলাবান, জীবতলী ও জীবঙ্গছড়া এলাকায় এই সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করে বিজিবির ২৭ নম্বর মারিশ্যা জোন।
এতে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা বিজু উৎসবকে ঘিরে পাহাড়ি জনগোষ্ঠীর আনন্দকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited