মেহেদী হাসান | ১০:৫৬ পিএম, ২০২৬-০৪-১৩
রাঙামাটিতে বিরোধী রাজনৈতিক শক্তির সক্রিয়তা ও ঐক্য জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তারুজ্জামানের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এ সভায় ১১ দলীয় ঐক্যজোটের নেতারা অংশ নেন।
সোমবার (১৩ এপ্রিল) শহরের বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এ সভায় জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা আমীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং ১১ দলীয় ঐক্যজোটের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিরোধী শক্তিগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে সমন্বিত কর্মসূচির মাধ্যমে জনগণের দাবিদাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটকে আরও সংগঠিত ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা রাজনৈতিক অঙ্গনে নতুন সমন্বয় সৃষ্টি করবে এবং বিরোধী শক্তির ঐক্যকে আরও শক্তিশালী করবে।
পাশাপাশি ভবিষ্যতে যুগপৎ আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে ঐক্যজোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited