নিজস্ব প্রতিবেদক | ১১:০২ পিএম, ২০২৬-০৪-১৩
রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সিআর (ক্রিমিনাল) ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে কোতয়ালী থানাধীন মাঝেরবস্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল, সঙ্গে ছিল সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে সিআর মামলা নং ৮৯৫/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী রবিউল হোসেন (রায়হান) (৩০), পিতা: মঞ্জুরুল হক, সাং: মাঝেরবস্তি, ০৩ নং ওয়ার্ড, থানা: কোতয়ালী, জেলা: রাঙ্গামাটি পার্বত্য জেলা—কে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামীকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও একবার প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে কোতয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited