আইয়ুব চৌধুরী | ১২:৩৪ এএম, ২০২৬-০৪-১৫
রাজস্থলী উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা ধান, হলুদসহ সকল নিত্যপ্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারটি চরম দুর্দশায় পড়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া (নোয়াপাড়া এলাকায়) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান কালামা মারমা (স্বামী: মৃত মংবই মারমা) একজন বৃদ্ধা বিধবা। তিনি নিজে কাজ করে দুই নাতনিকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দ্রুত প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরসহ ভেতরের প্রায় সব সম্পদ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবিব আবিরের নেতৃত্বে সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় মানবতার সেবায় নিয়োজিত এবং যেকোনো দুর্যোগে স্থানীয় জনগণের পাশে থাকবে।
ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের পর সেনাবাহিনীর দ্রুত ও মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
একই সঙ্গে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এগিয়ে এসে পরিবারটির পুনর্বাসনে সহযোগিতা করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited