নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২৬-০৪-১৫
কাউখালী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আতীকুর রহমান স্যারের বদলি জনিত বিদায় উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে মরহুম জসিম উদ্দিন খোকন যুব স্মৃতি সংসদ।
এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত।
তিনি তার বক্তব্যে যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আতীকুর রহমান। তিনি তার বক্তব্যে কাউখালীতে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনে সম্মানিত হওয়ায় আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. মতালেব।
তিনি বলেন, তরুণদের সম্পৃক্ত করে এমন ক্রীড়া আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়ে ওঠে, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
সমগ্র আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে সকলেই ধন্যবাদ জানান। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited