নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ এএম, ২০২৬-০৪-১৭
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকা সড়ক অবরোধ কর্মসূচির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে।
শুক্রবার ভোর থেকে রাঙামাটি-নানিয়ারচর প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অবরোধ পালন করা হচ্ছে।
সংগঠনটির দাবি, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সদস্য ও যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই তারা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সংঘটিত এই হত্যাকাণ্ড এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকে পড়ে, ফলে গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষ বিপাকে পড়েছেন।
ইউপিডিএফ নেতৃবৃন্দ এই ঘটনার জন্য জেএসএস (সন্তু) দলের কর্মীদের দায়ী করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited