অহিদুল ইসলাম অভি | ০৬:০২ পিএম, ২০২৬-০৪-১৯
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসার এক ছাত্রীর অনিয়মিত উপস্থিতি ও পড়াশোনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক একাধিকবার তার অভিভাবককে অবহিত করেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হলেও পরবর্তীতে ওই অভিভাবক উত্তেজিত হয়ে মাদরাসায় উপস্থিত হন।
এ সময় তিনি শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে শিক্ষক আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে মাদরাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। একজন শিক্ষক হিসেবে এটি তার জন্য কষ্টদায়ক ও অপমানজনক অভিজ্ঞতা। তিনি বলেন, এ ধরনের ঘটনা পুরো শিক্ষক সমাজের নিরাপত্তা ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করে।
ভুক্তভোগী শিক্ষক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited