কাপ্তাইয়ে কিশোরী নিখোঁজ সহযোগিতা চাইল পরিবার


অহিদুল ইসলাম অভি    |    ০৯:০৭ পিএম, ২০২৬-০৪-১৯

কাপ্তাইয়ে কিশোরী নিখোঁজ সহযোগিতা চাইল পরিবার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ।

নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নাসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও শামসুল আক্তারের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল শনিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সামিরার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজের ঘটনায় এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

নিখোঁজ কিশোরীর পরিচয়:

নাম: মেহেরুন নাসা সামিরা (১৬)

পিতা: আনোয়ার হোসেন

মাতা: শামসুল আক্তার

গ্রাম: বারমোনিয়া, রেশম বাগান

ইউনিয়ন: চন্দ্রঘোনা

থানা: কাপ্তাই

জেলা: রাঙামাটি

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে দ্রুত ০১৮৬৭-৭৩০৮৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।