বান্দরবান প্রতিনিধি | ১০:৫৬ পিএম, ২০২৬-০৪-১৯
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের একটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারা।
রোববার সন্ধ্যায় ওই দুই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে।
একপর্যায়ে এলাকাবাসী তাদের আটক করতে সক্ষম হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের তল্লাশি চালায়।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন— উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited