গোলামুর রহমান-লংগদু | ০৭:৫৯ পিএম, ২০২৬-০৪-২১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় সারাদেশের ন্যায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর লংগদুতে মোট ৬৬৮ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা শুরুর প্রথম দিনেই অধিকাংশ কেন্দ্রে উপস্থিতি ছিল সন্তোষজনক এবং পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
লংগদু সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দাখিল (মাদ্রাসা) শাখার মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৬১ জন এবং ছাত্রী ৫৮ জন।
এ কেন্দ্রে শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা পরীক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও প্রস্তুতির প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একই কেন্দ্রে (কেন্দ্র-০১) এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩১৫ জন পরীক্ষার্থী রয়েছে।
এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ২০২ জন। অনুপস্থিত ছিল ৫ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮৭ জন এবং ছাত্রী ১১৫ জন।
অন্যদিকে, লংগদু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র-০২)-এ মোট ১৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত রয়েছে।
এদের মধ্যে ১৬৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং অনুপস্থিত ছিল ৩ জন। এ কেন্দ্রে ছাত্র ছিল ৮৭ জন এবং ছাত্রী ৮২ জন।
রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে মোট ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৬ জন এবং ছাত্রী ২৬ জন। এ কেন্দ্রে সকল পরীক্ষার্থী উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
পরীক্ষার সার্বিক বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে।”
তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited