গোলামুর রহমান-লংগদু | ১০:৩৪ পিএম, ২০২৬-০৪-২২
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের আবাসন সংকট নিরসনে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাঙামাটির লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন। তারা পাঁচটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বসতঘর নির্মাণ বা সংস্কার করা সম্ভব হচ্ছিল না।
এই সহায়তা তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বসবাসরত অনেক পরিবারই মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
এ ধরনের মানবিক সহায়তা তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
লংগদু জোন সূত্রে আরও জানানো হয়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited