অহিদুল ইসলাম অভি | ০১:৫৯ পিএম, ২০২৬-০৪-২৩
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হওয়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর (Bengal Slow Loris) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কেপিএম কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি লজ্জাবতী বানর নিচে পড়ে গিয়ে আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন দ্রুত প্রাণীটিকে উদ্ধার করেন এবং বন বিভাগকে খবর দেন। পরবর্তীতে কাপ্তাই রেঞ্জ বন বিভাগের সদস্যরা রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে নিজেদের জিম্মায় নেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আহত বানরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রাতেই সেটিকে উন্নত সেবা ও নিরাপদ আশ্রয়ের জন্য চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে দায়িত্বরত বন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান আরও জানান: উদ্ধারকৃত প্রাণীটি মূলত 'Bengal Slow Loris' প্রজাতির। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা গেলেও বর্তমানে বাংলাদেশে অত্যন্ত বিপন্ন। সমগ্র রাঙামাটি জেলায় বর্তমানে হাতেগোনা মাত্র ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় তরুণদের সচেতনতা ও তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited