অহিদুল ইসলাম অভি | ০৪:০৯ পিএম, ২০২৬-০৪-২৩
রাঙামাটির কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে কাউখালী থানাধীন কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকায় অভিযান চালানো হয়।
এসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর-২২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জহিরুল ইসলামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ জহিরুল ইসলাম, পিতা মোঃ ছিদ্দিক, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম, ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited