নিজস্ব প্রতিবেদক | ১১:২৮ এএম, ২০২৬-০৪-২৬
বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিনার (২৫ এপ্রিল ২০২৬) তারিখে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে এ রোগ নির্মূল করা সম্ভব। তারা মশারি ব্যবহার, দ্রুত রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা গ্রহণ এবং ম্যালেরিয়া প্রতিরোধী টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার জনগণের মধ্যে এ রোগ সম্পর্কে আরও বেশি সচেতনতা সৃষ্টি করা জরুরি।
সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক-এর প্রতিনিধিরা, রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্স, টেকনোলজিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited