রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৮ এএম, ২০২৬-০৪-২৬

রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিনার (২৫ এপ্রিল ২০২৬) তারিখে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে এ রোগ নির্মূল করা সম্ভব। তারা মশারি ব্যবহার, দ্রুত রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা গ্রহণ এবং ম্যালেরিয়া প্রতিরোধী টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার জনগণের মধ্যে এ রোগ সম্পর্কে আরও বেশি সচেতনতা সৃষ্টি করা জরুরি।

সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক-এর প্রতিনিধিরা, রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্স, টেকনোলজিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীরা।