অহিদুল ইসলাম অভি | ০৭:১১ পিএম, ২০২৬-০৪-২৭
রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ ও প্রাকৃতিক প্রজনন রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে হ্রদের বিভিন্ন অভয়াশ্রম এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয়। হ্রদের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংরক্ষিত এলাকায় তল্লাশি চালিয়ে মৎস্য আইনের লঙ্ঘন করে পেতে রাখা জাল উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে নির্ধারিত স্থানে এসব জাল কেটে ধ্বংস করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারা আরও বলেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এছাড়া স্থানীয় মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited