আলমগীর মানিক | ০২:৩৫ এএম, ২০২৬-০৪-২৯
চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এ অংশগ্রহণ করে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। টুর্নামেন্টে দলটি মোট দুইটি বিভাগে চ্যাম্পিয়ন এবং দুইটি বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অতীত বছরগুলোতেও রাঙামাটি জেলা পুলিশ একই টুর্নামেন্টে ভালো ফল করেছে, যা এবারের সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
ফেনী জেলা পুলিশের আয়োজনে গত ২৬ এপ্রিল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের অর্জনসমূহ হলো:
পুরুষ পরিদর্শক হতে তদূর্ধ্ব (দ্বৈত) বিভাগে রানার্সআপ
পুরুষ কনস্টেবল (দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন
নারী কনস্টেবল (দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন
নারী কনস্টেবল (একক) বিভাগে রানার্সআপ
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই সাফল্যের পেছনে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দক্ষ দিকনির্দেশনা, আন্তরিক তত্ত্বাবধান এবং সার্বক্ষণিক উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর অনুপ্রেরণা ও সঠিক নির্দেশনায় খেলোয়াড়রা এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন।
পরদিন ২৭ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়ে বিজয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। এ সময় তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য খেলোয়াড়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দিন চৌধুরী, পিপিএমসহ টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited