মাহাদি বিন সুলতান | ০৮:২৮ পিএম, ২০২৬-০৪-২৯
নানিয়ারচর উপজেলা-এ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে মতবিনিময় করা হয়।
উপস্থিত বক্তারা এসব সমস্যা মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য বিভাগ-এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।
এছাড়াও সাবেক্ষ্যং, নানিয়ারচর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited