কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক


আলমগীর মানিক    |    ০৫:৫৫ পিএম, ২০২৬-০৫-০১

কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস  ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।    

শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩টার  দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন  মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪নং  কাপ্তাই ইউনিয়ন এর  ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ। 

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক  তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।